রাস্তায় ট্রাফিকের কাজ করা শিক্ষার্থীদের সার্টিফিকেট দেয়া হবে

যেসব শিক্ষার্থী রাস্তায় ট্রাফিকের কাজ করছে তাদের তালিকা তৈরি করে সকলকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
রবিবার (১১ আগস্ট) দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম সাখাওয়াত হোসেন এ কথা জানিয়েছেন।
তিনি জানান, আমি আইজিপিকে অনুরোধ করবো, যেসব শিক্ষার্থীরা রাস্তায় নেমে ট্রাফিকের কাজ করছে তাদের তালিকা করে সকলকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দেবেন। এই সার্টিফিকেট যেন চাকরির ক্ষেত্রে মূল্যায়ন হয়।
তিনি আরও জানান, শিক্ষার্থীরা নিজের টাকায় সড়কের কাজ করছে, সড়ক পরিষ্কার করছে, রঙ কিনে বিভিন্ন দেওয়াল সুন্দর করছে। এটা যদি সরকারি প্রজেক্ট হতো তাহলে হাজার কোটি টাকা খরচ হতো।
শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িও ধরেছে উল্লেখ করে এম সাখাওয়াত হোসেন জানান, আমার গাড়ি থামিয়ে শিক্ষার্থীরা বলছে পতাকাওয়ালা গাড়ি। এরপর তারা বলছে পতাকা থাক আর যাই থাক গাড়ি চেক করা হবে। এরপর আমাকে দেখে শিক্ষার্থীরা বললো, না স্যার আপনি চলে যান।
তিনি জানান, যেটা পুলিশ করতে পারতো না সেটা শিক্ষার্থীরা করে দেখিয়েছে। রাস্তায় তারা কোনো চাঁদা নেয় না। কোনো দোকানে গিয়ে বলে না খাবার দাও।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

