শেখ হাসিনার ছবি প্রচার করলে টিভি-পত্রিকায় আগুন দেওয়া হবে: দুলু

শেখ হাসিনার ছবি প্রচার করলে টিভি চ্যানেল ও পত্রিকা আগুন দিয়ে জ্বালিয়ে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
কুদ্দুস তালুকদার দুলু বলেন, গত ১৫ বছর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ও বক্তব্য দেশের টেলিভিশনে দেখানো হতো না, পত্রিকায় তার ছবি ও উঠত না। তাই যে সমস্ত টিভি চ্যানেল ও পত্রিকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রচার করবে, সেইসব টিভি-পত্রিকা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে নাটোর জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে ছাত্র-জনতা হত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, খুনি হাসিনা ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছেন। তিনি দেশে আবার পাল্টা অভ্যুত্থানের ষড়যন্ত্র করে যাচ্ছেন। যদি তাই হয়, তবে ছাত্র-জনতা আবারও প্রতিরোধ গড়ে তুলবে। দেশের সাধারণ মানুষ ১৫ বছর ধরে আওয়ামী লীগের দুঃশাসন দেখেছে। তাদের জন্য দেশের মানুষ অতিষ্ঠ। তারা আর দেশে আওয়ামী লীগকে চায় না। তাই তাদের আর ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, ১৯৭১ সালে গণহত্যার জন্য শেখ হাসিনা জামায়াতে ইসলামীকে গায়ের জোরে নিষিদ্ধ করেছে। তাহলে আজ হাজার হাজার ছাত্র-জনতাকে নৃশংসভাবে হত্যা করার জন্য কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না? আওয়ামী লীগ লুট, দুর্নীতি ও খুনির দল। অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

