সালমান এফ রহমানকে ডিম নিক্ষেপ করা সেই আইনজীবী মারা গেছেন

শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ করার ঘটনায় আলোচিত আইনজীবী ইনাজামুল হক সুমন নিহত হয়েছেন। তিনি গতকাল রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা গেছেন।
নিহত আইনজীবী ইনাজামুল হক সুমন শরীয়তপুরের সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পূর্ব মৃধা কান্দি এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা সেতু সংলগ্ন নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী আতিক হাসান (৩৪) গুরুতর আহত হন। শুক্রবার (১৬ আগস্ট) ভোরে পদ্মা সেতু দক্ষিণ থানার (এএসআই) বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গতকাল দুপুরে আইনজীবী ইনজামুল হক সুমন ও আতিক হাসান ঢাকা থেকে মোটরসাইকেযোগে শরীয়তপুরের সখিপুরের উদ্দেশে রওনা হয়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন সুমন আর পেছনে বসে ফেসবুকে লাইভ করছিলেন আতিক হাসান।
পথে মধ্যে তারা পদ্মা সেতুর পার হয়ে গেলে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আইনজীবী ইনজামুল হক সুমনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত হন আতিক হাসান। দুর্ঘটনার বিষয়টি ধরা পড়ে আতিকের লাইভ ভিডিওতে।
উল্লেখ্য, গত বুধবার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে আদালতে নেয়ার সময় ডিম নিক্ষেপ করেছিলেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

