সৌদি আরবের রিয়াদে মাটি চাপায় বাংলাদেশি দুই যুবকের মৃত্যু

সৌদি আরবের রিয়াদে বলিবার্ড আলবাওয়ানির কাজের একটি সাইটে কাজ করতে গিয়ে মাটি চাপায় দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই বাংলাদেশি। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও এলাকার মো: ফরিদ উদ্দীনের ছেলে নাছির উদ্দীন। কোম্পানিগঞ্জ উপজেলার সুন্দাউরা এলাকার মৃত তাহির আলীর ছেলে তেরা মিয়া। আহত দুই বাংলাদেশি প্রবাসী হলেন, গোয়াইনঘাট উপজেলার আঙ্গারজুর এলাকার মো: নুরুল আমিন ও কোম্পানিগঞ্জের দলইর গাঁও এলাকার মো: রাজিব মিয়া।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সৌদি আরবের রিয়াদে বলিবার্ড আলবাওনি এলাকায় একটি কাজের সাইটে কাজ করতে গিয়ে মাটি চাপায় পড়ে নাছির উদ্দীন ও তেরা মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত নুরুল আমিন ও রাজিব মিয়া বর্তমানে রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। নিহতের বাবা ও মা ছেলের মরদেহ দেশে আনার জন্য সকল প্রবাসী সংগঠনের প্রতি সহযোগিতার আহ্বান জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

