১০ দিনের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান

কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকার এক দোকান কর্মচারীকে হত্যার অভিযোগে করা মামলায় শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৪ আগস্ট) সন্ধার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে আসামিদের উপস্থিতিতে এই রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে, ঢাকার নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় দুইজনের ১০ দিন করে রিমান্ড চায় পুলিশ।
এদিন আদালত চত্বরে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বহন করা প্রিজনভ্যান পৌঁছালে সেখানে আইনজীবীরা ব্যাপক বিক্ষোভ শুরু করে। এরপর পুলিশের প্রিজনভ্যানের সামনে চড়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা গেছে আইনজীবীদের। ডিমও ছুড়ে মারা হয় তাদের বহনকারী গাড়িতে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

