৬৪৩ কোটি টাকার রাস্তা ভেঙে গেল এক দিনের বৃষ্টিতে

৬৪৩ কোটি টাকার রাস্তা ভেঙে যাচ্ছে বৃষ্টির কারণে। স্থানীয় লোতজনের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার জন্য মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কটি ভেঙে যাচ্ছে। সংশ্লিষ্ট ঠিকাদারকে ভেঙে যাওয়া স্থানগুলো ঠিক করার আদেশ দিয়েছে সড়ক বিভাগ।
সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: মিজানুর রহমান জানিয়েছেন, বেশ কয়েকদিন আগে সংশ্লিষ্ট ঠিকাদার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়ে গিয়েছিলাম রাস্তা পরিদর্শন করতে। বৃষ্টির কারণে বেশ কয়েক জায়গায় ফাটল ও গর্তের সৃষ্টি হয়েছে। সেগুলো ঠিকাদারকে মেরামত করতে বলা হয়েছে। রাস্তার কাজ এখনও চলমান। কাজ শেষে অভিযোগ আসলেও আসতে পারে, এখন নয়।
ঠিকাদার মো: জহিরুল ইসলাম ও ঠিকাদারের লোকজন এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি।
মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কটি ৪ লেনে প্রশস্ত করাসহ নতুন ভাবে নির্মিত হচ্ছে। এ কাজের জন্য খরচ ধরা হয়েছে ৬৪৩ কোটি টাকা। মাত্র ২ দিনের কয়েক ঘণ্টার হালকা বৃষ্টিতেই ভেঙে গেছে সড়কের ২৫-৩০টি স্থানে। রাস্তার বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। অনেক স্থানে কার্পেটিং উঠে গেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার জন্য এমনটা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
মো: সাইফুল আলম নামে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, শুধু মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কই নয় মুজিবনগর-দর্শনা সড়ক, মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়ক, কুষ্টিয়া মেডিকেলসহ বিভিন্ন কাজের অনিয়মের অভিযোগ রয়েছে।
মো: সাকিবুল হোসেন নামে এক পথচারী জানান, এদেশের সরকারের কোটি কোটি টাকা জলে যাচ্ছে। ১ দিনের হালকা বৃষ্টিতে রাস্তার ২ পাশের অনেক স্থান ভেঙে গেছে। জায়গায় জায়গায় ফাটলও ধরেছে।
স্থানীয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মো: সামিউল বাসার জানান, রাস্তার ২ সাইড ভেঙে গেছে। রাস্তার কাজ নিম্নমানের হচ্ছে। সবচেয়ে ভালো হতো রাস্তার ২ সাইডে ঢালাই দিয়ে মাটি দিয়ে কাজ করলে। তাহলে এটি আরো মজবুত হতো। এখন বর্ষাকাল। এ বর্ষায় পিচ না করে বর্ষার শেষে করলে ঠিক হতো। এখানে যে ইট ব্যবহার করা হয়েছে সেটিও নিম্নমানের।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

