বগুড়ায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

বগুড়া মহানগরের সেউজগাড়ী এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত নুর মোহাম্মদ আলী (২৪) বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
আহত নুর মোহাম্মদ আলী বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার বাসিন্দা এবং মো. নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে সেউজগাড়ী এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তার চিকিৎসা চলছে।

ঘটনার বিষয়ে বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আহত যুবকের পরিবারের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং ঘটনার কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এদিকে বগুড়া সদর থানা সূত্র জানিয়েছে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পেছনের কারণ এবং হামলাকারীদের পরিচয় জানতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ভুয়া ডাক্তারকে ৪০ হাজার টাকা জরিমানা

ধুনটে যমুনা নদীতে ভাসমান নারীর মরদেহ, পরিচয় মেলেনি

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ার শিবগঞ্জে মিলল কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি

বগুড়াসহ ১৯ জেলায় দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
