সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

বগুড়ায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগে নতুন অগ্রগতি এসেছে। দীর্ঘদিন আগে প্রণীত কিন্তু কার্যকর না হওয়া ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ বাতিল করে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। এর মাধ্যমে জেলার উচ্চশিক্ষা সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।
মঙ্গলবার জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন। বিলটি নিয়ে আলোচনার সময় বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য এটি জনমত যাচাই এবং বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দিলেও আলোচনা শেষে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
সংসদে উপস্থাপিত বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে শিক্ষামন্ত্রী জানান, ২০০১ সালের ১৫ জুলাই বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন গেজেট আকারে প্রকাশিত হলেও সেটি বাস্তবায়নের পর্যায়ে যায়নি। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম চালুর প্রস্তুতি চলমান রয়েছে।
তিনি বলেন, সময়ের প্রয়োজন এবং বাস্তবতা বিবেচনায় শুধু বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা নয়, বরং বহুমাত্রিক উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে নতুন আইন প্রণয়ন করা হয়েছে।
নতুন আইনের আওতায় প্রতিষ্ঠিত হতে যাওয়া বগুড়া বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল, কারিগরি শিক্ষা, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, আইন, কৃষি এবং চিকিৎসাবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা ও গবেষণার সুযোগ রাখা হবে। পাশাপাশি নতুন নতুন জ্ঞানভিত্তিক বিষয়ে উচ্চশিক্ষা বিস্তারের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই হবে বিশ্ববিদ্যালয়টির অন্যতম লক্ষ্য।
শিক্ষামন্ত্রী আরও জানান, বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই নতুন আইনটি প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা নিজ অঞ্চলে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাওয়ার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাবে।
বিশ্ববিদ্যালয়টি চালু হলে শুধু বগুড়া নয়, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার শিক্ষার্থীরাও এর সুফল ভোগ করবেন বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

একাদশ শ্রেণিতে ভর্তি’র নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর

এসএসসিতে রাজশাহী বোর্ডে সব দিক দিয়ে সেরা বগুড়া

‘৭১-২৪’ নিয়ে বিতর্ক, প্রদর্শনী থেকে শিল্পকর্ম সরাল রাবি প্রশাসন

এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬

সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষা দিলেন মা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল

শেরপুরে শিক্ষার্থী নেই মাদ্রাসায়, তবুও যাচ্ছে সরকারি বই!

আন্দোলনের শঙ্কায় এইচএসসি কেন্দ্রগুলোতে অভিভাবকদের ভিড়

