কম শুল্কে ভারতীয় পেঁয়াজ দেশে ঢুকছে, বাজারে কমছে দাম

দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে কম শুল্কে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ৪টি ট্রাকে করে ১২৩ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশে করেছে। এতে কম শুল্কে আমদানিতে বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দিনাজপুর জেলার বাহাদুরবাজারে দেশি পেঁয়াজ প্রতি কেজি ১২০-১৩০ টাকা এবং আমদানি করা পেঁয়াজ ৯০-৯৫ টাকা দামে বিক্রি হতে দেখা যায়। গতকালই এই পেঁয়াজ বিক্রি হচ্ছিলো ১১০ টাকা দামে। বাজারের পেঁয়াজ ব্যবসায়ীদের মতে আগামী কয়েক দিনে দাম আরো কমবে বলে আশা করা যাচ্ছে।

হিলি স্থল বন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারতে পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় সেপ্টেম্বরের ১৩ তারিখে পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক থেকে ২০ শতাংশ শুল্ক এবং রপ্তানি মূল্য টন প্রতি ৫৫০ মার্কিন ডলার থেকে ১৪৫ ডলার কমিয়ে তা ৪০৫ ডলার নির্ধারণ করেছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। তবে দেশটির কাস্টমস সার্ভারে সেটি সংযুক্ত না হওয়ার কারণে পেঁয়াজ আমদানি গত ২ দিন ধরে বন্ধ ছিলো। সেই জটিলতা কাটিয়ে আজ থেকে ফের আমদানি শুরু হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা দুই দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

সবজির দামে আগুন, ডিম, মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি

স্বর্ণের দাম কমলো, ভরি কত?

