পাকিস্তান থেকে দেশে আসছে ২৫ হাজার টন চিনি

পাকিস্তান থেকে ২৫ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ সরকার। আগামী মাসে উচ্চ মানের এই চিনি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
প্রায় দুই-তিন দশক পর এই দেশটির কাছ থেকে বিপুল পরিমাণে চিনি কিনছে ঢাকা। এর আগে ভারতের কাছ থেকে চিনি কিনতো বাংলাদেশ।
পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নিকট থেকে ২৫ হাজার টন উচ্চ মানসম্পন্ন চিনি কিনেছে বাংলাদেশ, যা আগামী মাসে পাকিস্তানের করাচি বন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।

সোমবার (০২ ডিসেম্বর) আন্তর্জাতিক বাজারে চিনির দাম প্রতি টনে ৫৩০ মার্কিন ডলারে পৌঁছেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগে, বাংলাদেশ ভারত থেকে চিনি আমদানি করে আসছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অনুমোদনের পর চলতি বছরে প্রায় ৬ লাখ টন চিনি রপ্তানি’র চুক্তি করেছে পাকিস্তানের চিনি শিল্প। এরই মধ্যে ৭০ হাজার টন চিনি পাকিস্তান থেকে মধ্য এশিয়ার বিভিন্ন দেশগুলোতে পাঠানো হবে।
ইতিমধ্যে থাইল্যান্ড পাকিস্তানের কাছ থেকে ৫০ হাজার টন চিনি কিনেছে। পাকিস্তানের চিনি ব্যবসায়ী কর্মকর্তা মজিদ মালিকের তথ্য অনুযায়ী, উপসাগরীয় রাষ্ট্র, আরব দেশ এবং আফ্রিকান দেশগুলোও পাকিস্তান থেকে চিনি আমদানির চুক্তি করেছে।
চিনি রপ্তানি থেকে পাকিস্তান প্রায় ৪০০ থেকে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করবে। মূলত পাকিস্তানের চিনি শিল্প দক্ষিণ এশিয়ার এই দেশটির জন্য একটি প্রধান বৈদেশিক মুদ্রা উপার্জনকারী শিল্প হয়ে উঠেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

