চিনির দাম কেজিতে কমলো ১০ টাকা

শেখ হাসিনার পতনের পর দেশের বাজারে চিনির দাম প্রতি কেজিতে ১০ টাকা কমেছে। শনিবার (১৭ আগস্ট) দুপুরে বাংলাদেশ চিনি ডিলার ব্যবসায়ী সমিতির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, শেখ হাসিনার সরকারের আমলে খুচরায় প্রতিকেজি চিনি ১৩৫ টাকায় বিক্রি হতো। বর্তমানে তা ১০ টাকা কমে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারেও চিনি’র দাম কমেছে ।
আনোয়ার হোসেন বলেন, সম্প্রতি চট্টগ্রামের পাইকারি বাজারে প্রতিকেজি চিনি ১১৮ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। গত ৫ আগস্টের পর থেকেই চিনি’র দাম কমেছে। এর আগে দেশের বাজারে প্রতি কেজি চিনি পাইকারিতে ১২২ টাকা থেকে ১২৫ টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল।

অন্যদিকে, সরকারি চিনি মিলগেটে ১২৫ টাকায় বিক্রি করা হচ্ছে। এই দাম দীর্ঘদিন ধরে একই রকম আছে। এদিকে আন্তর্জাতিক বাজারেও চিনির দাম কমেছে। সেই অনুযায়ী দেশের বাজারে চিনি’র দাম আরও কমা উচিত ছিল বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

সামনে তেল ও জিনিসপত্রের দাম বাড়তে পারে, প্রস্তুত থাকার আহ্বান মির্জা ফখরুলের

কমল সোনার দাম, ভরি কত?

এলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা

দেশের বাজারে সোনার দাম কমল, ভরিতে কত?

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা দুই দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

