নিত্যপণ্যের দাম কমাতে শিক্ষার্থীদের সাত দিনের আল্টিমেটাম

বিশেষ সংবাদ

আগামী ৭ দিনের মধ্যে বাজরে বিভিন্ন নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখাসহ প্রতি লিটার ভোজ্যতেলের দাম ১২০ টাকা, প্রতি কেজি চিনি ৯০ টাকা ও প্রতি কেজি আলুর দাম ২৫ টাকায় নামিয়ে এনে নতুন মূল্য নির্ধারণ করার জন্য আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো: বিন ইয়ামিন মোল্লাসহ অন্যান্য শিক্ষার্থীরা।

বুধবার (২১ আগস্ট) রাজধানীর পরীবাগে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এক মতবিনিময় সভায় কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানকে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনতে ৭ দিনের আলটিমেটাম দিয়েছেন বিন ইয়ামিন মোল্লা।

ইয়ামিন মোল্লা জানান, যারা চরমভাবে স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে কাজ করেছেন এবং দুর্নীতি করেছেন, তাদের আইনিভাবে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে একটি ট্রুথ কমিশন গঠন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি । যার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকজন মানুষ ন্যায্যতা পাবে।

বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের উদ্দেশে ইয়ামিন মোল্লা জানান, এতোদিন বাংলাদেশে যেভাবে সিন্ডিকেটের মাধ্যমে বিগত সরকারের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করা হয়েছে, দেশের মানুষকে শোষণ করা হয়েছে, আমরা সেই সব প্রতিষ্ঠানকে আহ্বান জানাবো, আপনারা জনকল্যাণ ও জনবান্ধবমূলক রাষ্ট্রব্যবস্থা গঠন করার জন্য যে মূল্যবোধ প্রয়োজন, তা ধারণ করে ব্যবসা করবেন। অতিরিক্ত মুনাফা পরিহার করবেন। আমার দেশের মানুষ যেন ডাল, ভাত ও ডিম খেতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে। কারণ বাজারে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হওয়ায় মানুষের নাভিশ্বাস উঠে গেছে। আপনারা মানবিক হয়ে ব্যবসা পরিচালনা করবেন।

এই সমন্বয়ক আরো জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবসায়ীদের সংগঠন কমিটি ভেঙে দিয়ে নিয়ম অনুযায়ী নতুন প্রশাসক নিয়োগ করতে হবে। এর পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দিয়ে নতুন করে কমিটি গঠন করতে হবে।

কমিশনের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তীর এ সভায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লার নেতৃত্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোক্তা অধিদপ্তর, বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বরগুনায় বাড়ছে হামের সংক্রমণ, আক্রান্ত ১৮ শিশু

বরগুনা জেলায় শিশুদের মধ্যে হাম ও রুবেলার সংক্রমণ বাড়তে শুরু করেছে। চলতি বছরে এখন পর্যন্ত ১৮ জন শিশু হামে এবং একজন রুবেলায় আক্রান্ত হয়েছে।...

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম ও প্রায় ৬৪ লাখ ৫০ হাজার...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি তিন দিন...

বরগুনায় বাড়ছে হামের সংক্রমণ, আক্রান্ত ১৮ শিশু

বরগুনা জেলায় শিশুদের মধ্যে হাম ও রুবেলার সংক্রমণ বাড়তে শুরু করেছে। চলতি বছরে এখন পর্যন্ত ১৮ জন শিশু...

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি...