ভারতের ব্যবসায়ীদের প্রশ্ন: ডিম পাঠাচ্ছি, ইলিশ পাবো না কেন?

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ভারতের ব্যবসায়ীদের প্রশ্ন! ডিম পাঠাচ্ছি, ইলিশ পাবো না কেন? শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বদলেছে ভারত-বাংলাদেশে সীমান্ত ভিত্তিক আমদানি-রফতানির চিত্র। আগের বছরগুলোতে দুর্গপূজার সময় উপহার হিসেবে ভারতে ইলিশ গেছে বাংলাদেশ থেকে। তবে এ বছর সে সম্ভাবনা একেবারে নেই বললেই চলে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশের কাছ থেকে ইলিশ পাওয়া বিষয়ে আপাতত আশার আলো দেখছেন না ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া পাইকারি মাছ বাজারের সব ব্যবসায়ীরা।

এক সময় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ মাছ যাওয়ার ক্ষেত্রে সেরকম কড়াকড়ি ছিলো না। তবে ২০১২ সালের পর থেকে ছবিটা বদলে যায়। তৎকালীন শেখ হাসিনা সরকার ভারতে ইলিশ মাছ পাঠানো ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলো। এরপর ধীরে ধীরে পশ্চিমবঙ্গে ইলিশ রফতানি বন্ধ হয়ে যায়। ২০১৮ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক চুক্তির করণে ফের ভারতে ইলিশ মাছ পাঠাতে রাজি হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর থেকে প্রতি বছর দুর্গাপূজার আগে সেপ্টেম্বরের মাঝা-মাঝি সময়ে বাংলাদেশ সরকার ১ মাসের জন্য ৫০০০ টন ইলিশ রফতানির অনুমতি দিত। মাছ ব্যবসায়ীদের কথা মতো, মাসে গড়ে ১০০০-১২০০ টন ইলিশ আমদানি করতে পারতেন তারা। খাতা-কলমে তা ‘দুর্গাপূজার উপহার’ হিসেবে ধরা হতো।

এদিকে ভারতের ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন ইলিশ মাছ চেয়ে সম্প্রতি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছেন। গত ৯ সেপ্টেম্বর (সোমবার) ওই চিঠি লেখা হলেও, এখন পর্যন্ত কোনও উত্তর না পাওয়ার কথা জানিয়েছে ভারতীয় সংগঠনটি।

ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের হাওড়া শাখার সেক্রেটারি মো: সৈয়দ আনোয়ার মকসুদ জানিয়েছেন, তারা আবার চিঠি পাঠিয়ে বাংলাদেশ সরকারের কাছে ইলিশ মাছ পাঠাতে অনুরোধ করবেন। তবে ভারতীয় এ সংগঠনের পক্ষে জানানো হয়, পদ্মার ইলিশ এবার আদৌ আসবে কি না, সে বিষয় নিয়ে সন্দেহ রয়েছে।

আরেকদিকে ভারতের ব্যবসায়ীদের প্রশ্ন! ভারত বাংলাদেশকে ডিম পাঠালে, বাংলাদেশ কেনো ইলিশ পাঠাবে না। উল্লেখ্য, যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গত সোমবার (০৯ সেপ্টেম্বর) ২ লক্ষ ৩১ হাজার মুরগির ডিম ভারত থেকে আমদানি করা হয়েছে। আগামী ২ মাসের মধ্যে বন্দর দিয়ে আরো ৪৭ লক্ষ ডিম আমদানি করা হবে বলে জানা যায়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে চুরির ১৯ দিন পর গহনা ফেরত, স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে রহস্য

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা যমুনা পাড়ায় চুরি হয়ে যাওয়া আড়াই ভরি স্বর্ণ ও ৭ ভরি রুপার গহনার অধিকাংশ ১৯ দিন পর রহস্যজনকভাবে উদ্ধার হয়েছে।...

চরিত্র হনন স্বাধীনতা নয়, অপরাধ: আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বর্তমান সরকার মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী। তবে স্বাধীনতার নামে কারো ব্যক্তিগত চরিত্র...

বাংলার লোকজ সংস্কৃতি ও সুফি ঐতিহ্যের মেলবন্ধনে শেরপুরে শুরু হলো ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা

উত্তরবঙ্গের লোকসংস্কৃতির ইতিহাসে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী মেলা একটি অনন্য নাম। প্রতি বছরের মতো জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার বসেছে এই ঐতিহ্যবাহী মেলা।...

শেরপুরে চুরির ১৯ দিন পর গহনা ফেরত, স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে রহস্য

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা যমুনা পাড়ায় চুরি হয়ে যাওয়া আড়াই ভরি স্বর্ণ ও ৭ ভরি রুপার গহনার অধিকাংশ...

চরিত্র হনন স্বাধীনতা নয়, অপরাধ: আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বর্তমান সরকার মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী।...

বাংলার লোকজ সংস্কৃতি ও সুফি ঐতিহ্যের মেলবন্ধনে শেরপুরে শুরু হলো ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা

উত্তরবঙ্গের লোকসংস্কৃতির ইতিহাসে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী মেলা একটি অনন্য নাম। প্রতি বছরের মতো জ্যৈষ্ঠ মাসের...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা শোভনীয় নয়: আইনমন্ত্রী

চুয়াডাঙ্গায় আয়োজিত এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান মন্তব্য করেছেন, সম্প্রতি ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার সাথে...

শেরপুরে জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরা উদ্ধার

বগুড়ার শেরপুরে মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর...

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের...