বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

বাবাকে হত্যার অভিযোগে মেয়ে গ্রেফতার

বিশেষ সংবাদ

বাবাকে হত্যার অভিযোগে মেয়েকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বাবার কাছ থেকে জর পূর্বক জমি লিখিয়ে নিতে বটি দিয়ে মাথায় কোপ দিয়ে হত্যার অভিযোগে মেয়ের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বৃদ্ধ মা। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) নেত্রকোনার মোহনগঞ্জের কমলপুর গ্রামে। এ ঘটনায় বৃদ্ধ মা বাদী হয়ে আজ শনিবার নিজ মেয়েকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ মোছা: সাহেরা খাতুনকে (৩৮) গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

পুলিশ সুত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আজ শনিবার (৩০ ডিসেম্বর) সকালে অভিযুক্ত সাহেরা খাতুনের বৃদ্ধ মা হাজেরা আক্তার আনেছা (৭০) বাদী হয়ে নিজ বাড়িতে আশ্রিত মেয়েকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করেন মেয়ে বিধবা হয়ে তাদের বাড়িতে চলে আসে। প্রায়সময় বাবার কাছ থেকে জোর পূর্বক জমি লিখে নিতে চাপ সৃষ্টি করতো। সেই সাথে মাঝে মধ্যে হত্যার হুমকিও দিতো। মেয়ে চৌকিতে ঘুমাতো। আর তার বৃদ্ধ বাবা-মা মাটিতে খড়ের গাদার উপর বিছানা করে ঘুমাতেন। গত বৃহস্পতিবার রাতে মেয়ে চৌকিতে ঘুমায়। আর তার বাবা-মা নীচে খড়ের উপর বিছানা করে ঘুমান।

সেই দিন ভোরে ওঠে দেখেন মেয়ের হাতে রক্তমাখা বটি। এরপর তার মা কান্নাকাটি করলে সকালে মেয়ে দা ধুয়ে প্রতিপক্ষকে ফাসাতে বাবাকে মেরে ফেলার ভান ধরে। কিন্তু মেয়ের মাকে ভয় দেখানোর জন্য প্রথমে কিছু বলেন নি তিনি। পরে তার বৃদ্ধা মা নিজেই মেয়ের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেন। নিজেকে বিধবা করার বিলাপ শুনে এলাকাবাসীর খবরে পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বাবাকে হত্যার অভিযোগে মেয়ে গ্রেফতার এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দেলোয়ার হোসেন জানান, আজ শনিবার মামলা দায়েরের পর অভিযুক্ত মেয়েকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন বগুড়ার আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আতিকুর রহমান রুমন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার এই নিয়োগের বিষয়টি...

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না, এমন কড়া অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, দাবি-দাওয়া আদায়ের নামে সড়ক-মহাসড়ক অবরোধ...

দুদকের মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল...

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন বগুড়ার আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আতিকুর রহমান রুমন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা...

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না, এমন কড়া অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি...

দুদকের মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুদকের...

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার তথ্য আড়ালের নির্দেশ দেন জয় ও পলক: চিফ প্রসিকিউটর

গণঅভ্যুত্থানের সময় দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল পরিকল্পিত, এমন অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুরুতর বক্তব্য দিয়েছেন...

শেরপুরে ময়নাতদন্তে খুনের প্রমাণ, নিরাপত্তা চায় বাদীর পরিবার

বগুড়ার শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি মামলার প্রধান...

গণমাধ্যমকে আর নজরদারির ভেতরে রাখা হবে না: তথ্যমন্ত্রী

বাংলাদেশে গণমাধ্যমের জন্য একটি স্বাধীন, নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশ...