কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান । এ সময় আটককৃতদের কাছ থেকে ১টি ওয়ান শুটারগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
রবিবার (৫ মে) দুপুরে উখিয়ার তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের সাব ব্লকের ই-৩ এর ফ্রেন্ডশিপ লার্নিং সেন্টার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উখিয়ার ১৩ নং তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের ই-৪ ব্লকের মো: নুরুল হকের ছেলে আয়াত উল্লাহ (২৩) ও একই ক্যাম্পের মো: মকবুল আহমেদের ছেলে মোহাম্মদ রফিক (২৪)।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান, অস্ত্র-গুলিসহ ২ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো: আমির জাফর জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আটককৃত আসামিদের উখিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট
শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ
পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১
শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক
শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক
শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী
নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার
শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট
শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি
শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন