কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ ৪ আরসা সদস্য গ্রেফতার
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ ৪ আরসা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে উখিয়ার জামতলী ১৫ নং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেফতার করা হয়। সে সময় তাদের কাছ থেকে বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ ৪ আরসা সদস্য গ্রেফতারের বিষয়ে র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক লে কর্নেল (এইচ এম) মো: সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নাশকতা সৃষ্টির লক্ষে ক্যাম্পের ১টি ঘরে আরসার সদস্যরা গোপনে বৈঠক করছিল। এমন তথ্য পেয়ে র্যাব-১৫ এর ১টি দল সেখানে অভিযান চালায়। সে সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আরসা সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। কয়েক ঘন্টাব্যাপী গোলাগুলির চলা পর আরসার ৪ সদস্য পালিয়ে যায়। বাকি ৪ সদস্যকে ওই ঘর থেকে গ্রেফতার করেছে র্যাব।
তিনি আরও বলেন, অভিযান চলাকালীন সময় তাদের কাছ থেকে ৫টি অস্ত্র, কার্তুজসহ বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট
শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ
পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১
শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক
শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক
শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী
নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার
শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট
শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি
শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন