সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ

বিশেষ সংবাদ

চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে তৃতীয় দফায় সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালনে প্রথম দিনে গাজীপুরের কালীগঞ্জে একটি চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফায়েজুর রহমান বুধবার (৮ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।সেদিন ভোরে রাজধানী নগরীর গলান এলাকায় ফ্রেশ কোম্পানির পণ্যবাহী একটি কাভার্ড ভ্যানে আগুন লাগিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের অফিসার আতিকুর রহমান বলেন, গলান এলাকায় বুধবার(০৮ নভেম্বর) ভোর পাঁচটার দিকে একটি ফ্রেশ কোম্পানির পণ্যবাহী কাভার্ড ভ্যানে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আগুন দেয়া কাভার্ড ভ্যানটি (ঢাকা উ-১৪-০৯৪৭) পণ্য নিয়ে ঢাকা বাইপাস সড়ক দিয়ে গাজীপুরের দিকে যাচ্ছিল।

দুর্বৃত্তরা কাভার্ড ভ্যানটি আগুন লাগিয়ে দেয়ার পর‌ তাৎক্ষণিকভাবে জরুরি সেবা ৯৯৯ (হটলাইন) নাম্বারে কল করে ঘটনাটি কালীগঞ্জ ফায়ার সার্ভিসে জানানো হয়।‌

তারপর সকাল ছয়টা ১০ মিনিটে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের অফিসার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দুর্বৃত্তদের নিক্ষেপকৃত পেট্রল বোমার আঘাতে কাভার্ড ভ্যানের সামনের গ্লাস ভেঙে যায় ও সিট পুড়ে যায়। সে সময় কাভার্ড ভ্যানে থাকা ড্রাইভার ও তার সহকারী (হেল্পার) দগ্ধ হয়েছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি হতে পারে...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারের অস্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।সোমবার...

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী...

ছয় সিটিতে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক: গাজী আতাউর রহমান

ছয়টি সিটি করপোরেশনে বিএনপি-ঘনিষ্ঠ প্রশাসক নিয়োগকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও...

সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশ

বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসভবনে আর দীর্ঘদিন রাখতে...

শেরপুরে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফেসবুকে মিথ্যা...