ছিনতাইকারী ধরা পড়ায় কানের দুল খেয়ে ফেলল
ছিনতাইকারী ধরা পড়ায় কানের দুল খেয়ে ফেলেছে। রাজধানীর গুলিস্তানে ১ নারীর কানের দুল ছিনতাই করার সময় ধরা পড়তেই তা খেয়ে ফেলেছে হৃদয় (২৪) নামের ১ যুবক।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ফুলবাড়িয়া সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে এ ঘটনাটি ঘটে।
ছিনতাইকারী ধরা পড়ায় জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ হৃদয়কে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় । তারপর এক্স-রে করলে তার পেটে সেই দুল ধরা পড়ে।
ভুক্তভোগী মহিলার নাম সোনিয়া আক্তার (৩০)।
তিনি জানান, ছেলেকে নিয়ে গুলিস্তানের স্কয়ার মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় ওই ছিনতাইকারী আমার ডান কানের দুলটি টান দিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল। সে সময় আমি চিৎকার দিলে আশপাশের লোকজন ছিনতাইকারী ধরে ফেলে। পরে সে দুলটি খেয়ে ফেললে আশে-পাশের লোকজন তাকে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। তারপর পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।
বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) সুবির কুমার জানান, ছিনতাইকারী হৃদয় কানের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ায় তা খেয়ে ফেলে। পরে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই।
চিকিৎসক বলেন, এক্স-রেতে তার পেটে কানের দুলটি দেখা যাচ্ছে। এখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দুলটি বের করার প্রক্রিয়া চলছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট
শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ
পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১
শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক
শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক
শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী
নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার
শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট
শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি
শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন