ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে নূর ইসলাম (৫২) নামের এক বাবার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৮ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গতকাল বুধবার (২০ মার্চ) ছেলে নাসিম (২০) তার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নূর ইসলাম উপজেলার জালালপুর গ্রামের আজাহার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সকাল থেকে বাবা ছেলে সাংসারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি চলছিলো। এর পর বিকেল ৫ টার দিকে হঠাৎ করে ছেলে নাসিম ও তার বাবা নূর ইসলামের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে নাসিম ক্ষিপ্ত হয়ে তার বাবা নূর ইসলামের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে।
পরে আহত অবস্থায় গ্রামবাসী তাকে প্রথমে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক নূর ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ছেলের লাঠির আঘাতে নিহত নূর ইসলামের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এছাড়া এঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন আছে এবং নিহতের ছেলে পলাতক রয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট
শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ
পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১
শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক
শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক
শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী
নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার
শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট
শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি
শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন