অন্বেষণ ডেস্ক :

জামালপুরে ট্রেন অগ্নিসংযোগের ঘটনায় ১১ জন আটক

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

জামালপুরে ট্রেন অগ্নিসংযোগের ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে। জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় জামালপুর শহর বিএনপির সভাপতি মো: লিয়াকত আলীসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, জামালপুরের সরিষাবাড়ী রেলস্টেশনে শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান, শহর বিএনপির সভাপতি মো: লিয়াকত আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুনসহ বিএনপির ৪২ জন নেতাকর্মীর নামে ও অজ্ঞাত আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) মো: আব্দুল কাদের জামালপুর রেলওয়ে থানায় এ মামলা দায়ের করেন ।

জামালপুরে ট্রেন অগ্নিসংযোগের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গুলজার হোসেন বলেন, জামালপুর শহরের বাজারিপাড়া থেকে জামালপুর সদর থানা পুলিশ এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা লিয়াকত আলীকে আটক করে।

রবিবার রাত থেকে সোমবার (২০ নভেম্বর) সকাল পর্যন্ত সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন স্থান থেকে অজ্ঞাত হিসেবে মোট ১০ জন আসামিকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে আটককৃতদের জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়, পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা শোভনীয় নয়: আইনমন্ত্রী

চুয়াডাঙ্গায় আয়োজিত এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান মন্তব্য করেছেন, সম্প্রতি ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটি কোনোভাবেই শোভনীয়...

শেরপুরে জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরা উদ্ধার

বগুড়ার শেরপুরে মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ মে) সকাল ১১টার দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের...

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল লতিফ মারা গেছেন। সোমবার (২৫ মে) ভোররাতে সাতক্ষীরা সদর হাসপাতালে...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা শোভনীয় নয়: আইনমন্ত্রী

চুয়াডাঙ্গায় আয়োজিত এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান মন্তব্য করেছেন, সম্প্রতি ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার সাথে...

শেরপুরে জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরা উদ্ধার

বগুড়ার শেরপুরে মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ মে)...

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল লতিফ মারা গেছেন। সোমবার...

ছাত্রদলের মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। সোমবার (২৫...

নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য, চবিতে শিবিরকর্মীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন...

দাদির সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ ৩ বছরের শিশু

গাজীপুরের টঙ্গীতে দাদির সঙ্গে বাসা থেকে বের হওয়ার পর...