ঝিনাইদহে বিদেশী অস্ত্রসহ গ্রেফতার ১
ঝিনাইদহে বিদেশী অস্ত্র ও গুলিসহ রাজন বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জের নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফাতরকৃত রাজন বিশ্বাস কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামের মৃত মো: রেজাউল বিশ্বাসের ছেলে।
ঝিনাইদহে বিদেশী অস্ত্রসহ একজনকে গ্রেফতার এর বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মীর আবিদুর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, একতারপুর গ্রামের এক নারীকে সম্প্রতি ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজনকে আসামী করে ১টি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। কালীগঞ্জ থানায় সেই অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় রাজন বিশ্বাসকে গ্রেফতার করতে অভিযান পরিচালনা শুরু করে পুলিশ। মঙ্গলবার একতারপুর গ্রামের রাস্তা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার আসামির কোমরে থাকা ১টি নাইন এমএম পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট
শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ
পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১
শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক
শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক
শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী
নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার
শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট
শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি
শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন