দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে ফেনীর যুবকের মৃত্যু
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নুরুল হুদা লিটন নামের ফেনীর এক যুবক খুন হয়েছেন। নিহত লিটন দাগনভূঞা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগৎপুর এলাকার মো: এবাদুল হকের ছেলে। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে জোহানেসবার্গে লিটনের দোকানের সামনে চাঁদা চেয়ে না পেয়ে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে বলে জানায় নিহতের পারিবার।
নিহতের চাচাতো ভাই মো: সবুজ বলেন, শুক্রবার রাতে লিটন দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার জন্য বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার পথরোধ করে চাঁদা দাবি করে। পরে লিটন চাঁদা না দিয়ে দৌড়ে একটি গাড়িতে ওঠার চেষ্টা করলে তাঁরা তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। স্থানীয়রা আহতাবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা শওকত মাহমুদ বলেন, ২০১৩ সালে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান লিটন। সেখানে দোকান চালিয়ে মোটামুট ভালোই আয় করতেন। আগমি ফেব্রুয়ারি মাসে তার দেশে ফিরে বিয়ে করার কথা ছিল। কিন্তু তার পরিবারের সেই আশা পূরণ হলো না।
দাগনভূঞার পৌর মেয়র মো: ওমর ফারুক খান বলেন, লিটনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছেঅ তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের সহায়তা কামনা করেন তিনি।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট
শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ
পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১
শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক
শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক
শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী
নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার
শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট
শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি
শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন