দুমকিতে ৪২ কেজি গাঁজাসহ ২ যুবক গ্রেপ্তার
দুমকিতে ৪২ কেজি গাঁজাসহ ২ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পটুয়াখালীর দুমকিতে ৪২ কেজি গাঁজাসহ মোঃ খোকন শরীফ (৩০) ও মোঃ ফিরোজ খান (৩৫) নামের ২ যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান টিম।
শনিবার (১১ নভেম্বর) বিকালে উপজেলার দুমকি সাতানী সড়কে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সাথে থাকা প্লাস্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো ২১টি বাগে ২ কেজি করে মোট ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত মো: ফিরোজ খানের বাড়ি দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে। তার পিতার নাম মৃত মো: ছলেমান খা। অপর যুবক মো: খোকন শরীফের বাড়ি পটুয়াখালী মৌকরণ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে। তার পিতার নাম মৃত মো: মোসলেম শরীফ।
বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিদর্শক মো: ইসতিয়াক হোসেন বাদি হয়ে শনিবার (১১ নভেম্বর) রাত ৯টায় দুমকি থানায় একটি নিয়মিত মাদক চোরাচালানের মামলা দায়ের করেছেন। দুমকি থানার অফিসার ইনচার্জ মো: আবদুল হান্নান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃতদের রবিবার সকালে কোর্টে পাঠানো হবে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট
শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ
পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১
শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক
শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক
শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী
নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার
শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট
শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি
শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন