মানিকগঞ্জে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ, প্রেমিক আটক
মানিকগঞ্জে বিয়ের প্রলোভনে এক যুবতীকে ধর্ষণের মামলায় মো: ফিরোজ মিয়া (২৫) নামের এক প্রেমিককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো: ফিরোজ মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার শিমুলিয়া এলাকার মো: বশির উদ্দিনের ছেলে।
মামলার এজহার সূত্রে জানা গেছে, ভূক্তভোগী ওই যুবতী নারী মাঝে-মাঝে মানিকগঞ্জ সদর উপজেলার শিমুলিয়া এলাকায় তার ফুফাতো বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যেতেন। এক পর্যায়ে ওই বাড়ি সংলগ্ন অপর বাড়ির মালিক মো: ফিরোজ মিয়ার সঙ্গে পরিচয় হয় ভূক্তভোগী ওই নারীর। পরিচয়ের সূত্র ধরে ৭ বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
পরে ফিরোজ মিয়া তার বোন মোছা: মৌসুমী ও সেলিম মিয়ার মাধ্যমে ভূক্তভোগী নারীর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান তনি। বিয়ের আশ্বাসে মৌসুমী ও সেলিমের সহযোগিতায় ফিরোজ মিয়া ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন।
সর্বশেষ চলতি বছেরের গত (৩ জানুয়ারি) প্রেমিক ফিরোজ মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে মৌসুমী ও সেলিম মিয়ার সহযোগিতায় ভোক্তভোগী ওই যুবতী নারীকে ধর্ষণ করেন। পরে ভূক্তভোগী ওই নারী এ ঘটনায় গত (২৪ জানুয়ারি) বাদি হয়ে মানিকগঞ্জ সদর থানায় ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মানিকগঞ্জে বিয়ের প্রলোভনে এক যুবতীকে ধর্ষণের বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন জানান, মঙ্গলবার বিকেলে ফিরোজ মিয়াকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট
শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ
পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১
শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক
শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক
শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী
নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার
শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট
শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি
শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন