অন্বেষণ ডেস্ক :

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে কাঁকড়া ধরায় ১৬ জেলে আটক

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে কাঁকড়া ধরায় ১৬ জেলেকে গ্রেফতার করা হয়েছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে কাঁকড়া সংগ্রহের সময় ১৬জন জেলেকে গ্রেফতার করেছে বনরক্ষীরা।

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে সুন্দরবনের কোকিলমনি ফরেস্ট ক্যাম্পের বড় খাজুরা এলাকা থেকে জেলেদের গ্রেফতার করেন স্মার্ট প্যাট্রলিং দলের বনরক্ষীরা।

গ্রেফতারকৃত জেলেরা হলেন, নাইম শেখ (২০), রাজু শেখ (২২), তিমির শিকদার (২৩), রিয়াজুল ইসলাম (২৪), মিকাইল শেখ (২৪), রবিউল ইসলাম (২৫), মহিদুল আকন (৩৮), তরিকুল ইসলাম (৩০), রবিউল ইসলাম (৩০), জিলানী শেখ (৩৫), সোহাগ হাওলাদার (৩৫), পলাশ খান (৩৩), বাবুল শেখ (৪২), জুদান শেখ (২৮), শওকত শেখ (৫০) ও আজাহার আলী (৫২)। এসব জেলেদের বাড়ি বাগেরহাটের রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন এলাকাতে।

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে কাঁকড়া ধরার বিষয়ে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো: শেখ মাহাবুব হাসান বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি এই ২ মাস সুন্দরবনে কাঁকড়ার প্রজনন মৌসুম। তাই এই ২ মাস কাঁকড়া সংগ্রহ সম্পূর্ণ নিষিদ্ধ। গ্রেফতারকৃত জেলেরা এই নিষিদ্ধ সময়ে কাঁকড়া সংগ্রহের জন্য গোপনে সুন্দরবনে প্রবেশ করেন।

এই বিষয়টি জানতে পেরে বনরক্ষীরা অভিযান চালিয়ে ১৬ জন জেলেকে গ্রেফতার করেন। জেলেদের কাছ থেকে ১টি ইঞ্জিনচালিত ট্রলার, ৩টি ডিঙি নৌকা, ১৬০টি কাঁকড়া ধরা বাঁশের তৈরী খাঁচা, ১৭টি পানির কন্টেইনার, ৩৪টি কাঁকড়া রাখা ঝুড়ি, ৫টি দা-সহ সকল মালামাল জব্দ করা হয়।

রেঞ্জ কর্মকর্তা জানান, কঁকড়ার প্রজননের এই সময় স্মার্ট দলের বিশেষ অভিযান ও বনবিভাগের নিয়মিত টহল আরো জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে গ্রেফতারকৃত জেলেদের শরণখোলা রেঞ্জ অফিসে এনে বন আইনে মামলা দায়েরের পর দুপুরে আদালতে মাধ্যমে বাগেরজাট কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (১৫ মে) বিকেল পাঁচটার...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি...

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝেই নিজের বাবার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন ভারতের...

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও...