নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশ থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাইনবোর্ড এলাকার সোনালী মার্কেটসংলগ্ন সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর আনুমানিক বয়স ৩০ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চাষাড়া থেকে সাইনবোর্ডগামী সড়কের বাঁ পাশে সোনালী মার্কেট এলাকায় একটি বস্তা পড়ে থাকতে দেখে পথচারীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেন। খবর পেয়ে ফতুল্লা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত নারীর পরিচয় শনাক্ত করতে আধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পাশাপাশি এ মৃত্যুর কারণ উদ্ঘাটন এবং মরদেহটি বস্তাবন্দি অবস্থায় ফেলে রাখার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, নিহত নারীর জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনসংক্রান্ত কোনো তথ্য না থাকায় তাঁর পরিচয় এখনো জানা যায়নি। তবে স্থানীয়দের বরাতে তিনি জানান, রাতের বেলা ওই নারীকে ওই এলাকায় হাঁটতে দেখা গেছে। পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ কাজ করছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ডিসেম্বরে নেত্রী আইতাছে, বলেই জামায়াত নেতাকে মারধর

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

টাকার লোভে সন্তান বিক্রির চেষ্টা, বাবাসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় র্যাবের তিন সদস্য আহত

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগ ঘিরে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

১২ বছরের শিশু গৃহকর্মীকে ধর্ষণ, ট্রাফিক পুলিশ সদস্য গ্রেফতার

বাউল শিল্পী আনিকার রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

জুলাই আন্দোলনে শিশুর মৃত্যু, এক বছর পর পুলিশের মামলা

