কারখানা চালাতে পর্যাপ্ত নিরাপত্তা চায় বিজিএমইএ
কারখানা চালাতে পর্যাপ্ত নিরাপত্তা চায় বিজিএমইএ। পোশাক তৈরির শিল্প কারখানা চালানোর জন্য পর্যাপ্ত নিরাপত্তা দিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছে রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ।
সেই সাথে পোশাক তৈরির শিল্প ঘিরে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও অনুরোধ জানানো হয়েছে।
আজ রবিবার (১২ নভেম্বর) ঢাকার উত্তরায় সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ পোশাক রফতানিকারক ও প্রস্তুতকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মো: ফারুক হাসান কারখানা চালাতে পর্যাপ্ত নিরাপত্তা চেয়ে এ অনুরোধ জানিয়েছেন।
জানা যায়, গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) মূল বেতন (৫৬.২৫%) বাড়িয়ে পোশাক শ্রমিকদের জন্য সাড়ে ১২ হাজার টাকা সর্বনিম্ন বেতন নির্ধারণ করে সরকার।
১২ হাজার টাকা বেতন প্রত্যাখ্যান করে ২৩ হাজার টাকা করার দাবিতে ভাঙচুর ও বিক্ষোভ করছে শ্রমিকদের একটি অংশ। শ্রমিকদের ভাঙচুর ও বিক্ষোভ করায় মালিকরা কারখানা বন্ধ করে দিচ্ছেন।
পুলিশ জানায়, গত শনিবার (১১ নভেম্বর) পর্যন্ত গাজীপুর, উত্তরা ও আশুলিয়ায় ১৩৭ পোশাক কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। চলমান বিক্ষোভে শুধু গাজীপুরেই ১২৩ কারখানা ভাঙচুর করা হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
নতুন বাজেটের রাজস্ব আদায় ঝুঁকির মুখে, বলছে ফিচ রেটিংস
ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম ফের বাড়াল সরকার
চামড়ার বাজারে অস্থিরতা: সিন্ডিকেটের কারসাজিতে ক্ষুব্ধ বিক্রেতারা
আরও ১০ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম
এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার
স্বাধীনতা ও গণহত্যা দিবসে আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধের নির্দেশ
স্বর্ণের দামে বিশ্ববাজারে বড় পতন, দেশেও মিলতে পারে সুখবর
নতুন ১০ টাকার নোটে জুলাই গ্রাফিতি: মিলবে ৩ ফেব্রুয়ারি থেকে
দেশে স্বর্ণের দামে নতুন ইতিহাস: ভরি ২ লাখ ৮৬ হাজার টাকা
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন