ভারতের লোকসভা নির্বাচনের পরে বলিউড ছাড়ার ইঙ্গিত দিলেন কঙ্গনা

ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, লোকসভা নির্বাচনের পরে বলিউড ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলিউড ছাড়ার প্রসঙ্গেকঙ্গনা বলেন, হ্যাঁ অবশ্যই আমি বলিউড থেকে দূরে চলে যাব। একাধিক চলচ্চিত্র নির্মাতা আমাকে বলেছেন আমি একজন ভালো অভিনেত্রী। আমি যেন কখনও অভিনয় না ছাড়ি। আমি ভালো অভিনয় করি ঠিকই।
তবে আমার মনে হয়েছে সিনেমা তৈরি করার জন্য ফিল্মি স্ট্রাগল ভোট প্রচারের কাছে তুচ্ছ। আমর হাতে কিছু প্রজেক্ট রয়েছে। তাছাড়াও কিছু দায়িত্বও রয়েছে। সেগুলি পূরণ করার পর আমি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দেব।
গত (১৪ মে) লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন অভিনেত্রী কঙ্গনা। ভারতের হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন কংগ্রেসের বিক্রমাদিত্য সিং।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

১৫ বছরেই ভারতের জাতীয় দলে ডাক পেলেন সূর্যবংশী, বাদ অধিনায়ক

ভারতে ১৫টি মসজিদ সিলগালা করলো বিজেপি সরকার

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

ভিসা নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

