অভিনেতা ডিপজলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার সহযোগী মো: ফয়সালের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মামলা দায়ের করেছেন ডিপজলের ভক্ত হিসেবে পরিচয় দেওয়া এক নারীর স্বামী।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ-উর-রহমানের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত ইতিমধ্যে বাদীর জবানবন্দি নিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে গত ৮ জুলাই মারধর করে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ তুলে ৩৫ বছর বয়সী নারী ভক্তের দায়ের করা মামলার পর থেকেই ওই নারী ও তার স্বামী হত্যার হুমকি পাচ্ছেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওই মামলার তদন্ত শুরু করলে বাদীকে ডিপজল ও তার সহযোগীরা মামলা তুলে নিতে একাধিকবার হুমকি দেন। গত ৪ সেপ্টেম্বর ডিপজলের ১০ থেকে ১২ জন সহযোগী বাদীর যাত্রাবাড়ীর বাসায় জোরপূর্বক ঢুকে ঘরে ভাঙচুর করে। এ সময় ঘরের জিনিসপত্র ভাঙচুর করে ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। ওই সময় বাদীর মেয়ে একা থাকায় তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় ধর্ষণের মামলাও হয়েছে।
মামলায় আরও উল্লেখ রয়েছে, গত ১ নভেম্বর বাদীকে যাত্রাবাড়ী থানার পেছনে একটি খাবার হোটেল থেকে তুলে নিয়ে সিএনজিতে করে শনির আখড়া এলাকার একটি ভবনের পঞ্চম তলায় নেওয়া হয়। সেখানে অভিযুক্ত ফয়সালসহ অন্যরা তাকে লোহার রড দিয়ে মারধর করে। এ সময় ডিপজল বাদীর কপালে পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেন। পরে তার কাছে থাকা ২০ হাজার টাকা ও বিকাশে থাকা সাড়ে তিন হাজার টাকা নিয়ে নেন।
দুই দিনের মধ্যে মামলা প্রত্যাহারের শর্তে বাদীকে আহত অবস্থায় রাস্তায় ফেলে যায় অভিযুক্ত ব্যক্তিরা। পরে বাদীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার স্ত্রী। এ ঘটনায় ৩ নভেম্বর মামলা করতে যাত্রাবাড়ী থানায় গেলেও মামলা নেয়া হয়নি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে আসামিরা

আদালতে সাক্ষ্য দিতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা

ক্রসফায়ারে মেরে ফেলেন আমাকে, এত টাকা কোথায় পাবো?: আদালতে সুব্রত বাইনের মেয়ে

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি তুহিনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

শাপলা চত্বর হত্যা মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা গ্রেফতার

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

