গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী
গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা আরও কার্যকর ও শক্তিশালী করতে সব পক্ষকে সম্পৃক্ত করে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতেও সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাবে।
বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা তৈরির উদ্দেশ্যে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় সব অংশীজনকে সঙ্গে নিয়েই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সরকার মূলত সমন্বয়ের ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, “এই প্রথমবারের মতো গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষকে একত্র করা সম্ভব হয়েছে। এটি একটি বড় সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে আমরা একটি সুস্পষ্ট কর্মপথ নির্ধারণ করতে পারব, যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।”
গণমাধ্যম খাতে স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টি সরকারের অগ্রাধিকার বলেও উল্লেখ করেন মন্ত্রী। তিনি জানান, এ খাতের সংস্কার কার্যক্রমে সংশ্লিষ্ট সবার মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ
মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন