দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
জাতীয় সংসদে এক টাকার দুর্নীতিও প্রমাণ করতে পারলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (২৬ জুন) সংসদে বিএনপির এক সংসদ সদস্যের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ চ্যালেঞ্জ ছুড়ে দেন।
এর আগে বাজেট আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য আক্তারুজ্জামান মন্তব্য করেন, অনেকে ‘জুলাই চেতনা’ বিক্রি করেন এবং কেউ কেউ আগে রিকশায় চলাফেরা করতেন, এখন প্রাডো গাড়িতে চলেন।
এর জবাবে সন্ধ্যায় সংসদে ব্যক্তিগত কৈফিয়ত দিতে উঠে দাঁড়ান হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, তার রাজনৈতিক অবস্থান ও ব্যক্তিগত জীবন নিয়ে যে ধরনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়েছে, তা অনাকাঙ্ক্ষিত।
তিনি আরও বলেন, সরকারি দলের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন সংস্থার কথা উল্লেখ করে অভিযোগের সুরে বক্তব্য না দিয়ে সুনির্দিষ্ট তদন্তের আহ্বান জানান। একই সঙ্গে তিনি কঠোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যদি তার বিরুদ্ধে এক টাকারও দুর্নীতি বা অসাধু উপায়ে সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়, তবে তিনি সংসদ থেকে পদত্যাগ করবেন।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ
মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন