দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের দালিয়ানে সফর শেষ করে এবার রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
স্থানীয় সময় বুধবার (২৫ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে দালিয়ান থেকে বেইজিংয়ের পথে যাত্রা শুরু করেন তিনি।
এর আগে দিনের শুরুতে দালিয়ানে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দালিয়ান আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত এই বৈঠকে বিশ্বের নানা দেশের শীর্ষ রাজনৈতিক নেতা ও নীতিনির্ধারকেরা উপস্থিত ছিলেন।
‘১৭তম নিউ চ্যাম্পিয়নস’ বার্ষিক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও গিনির আমাদু উরি বাহ, কাজাখস্তানের ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার কিম মিন-সেওক, মঙ্গোলিয়ার নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর মিলোইকো স্পাইজিচ অংশ নেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি—যাদের মধ্যে ছিলেন রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যমকর্মীরা—এই সম্মেলনে যোগ দেন।
সরকারি সূত্র বলছে, এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ বিদেশি বিনিয়োগ বাড়ানোর সুযোগ তৈরি করবে এবং বিভিন্ন দেশের উন্নয়ন অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।
এর আগে গত সোমবার (২৩ জুন) দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ
মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন