ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
বাংলাদেশ ও ইরানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর প্রস্তাব দিয়েছে তেহরান। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক, পর্যটন খাত এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও গতিশীল করতে এ উদ্যোগের কথা জানিয়েছে দেশটি।
সোমবার জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী। বৈঠকে তিনি ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহের কথা তুলে ধরেন।
আলোচনায় রাষ্ট্রদূত বলেন, সরাসরি বিমান যোগাযোগ চালু হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ও আরও বৃদ্ধি পাবে। এতে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও সাধারণ যাত্রীদের যাতায়াত সহজ হবে।
বৈঠকে বাংলাদেশ ও ইরানের অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। রাষ্ট্রদূত ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় ইরান থেকে তুলনামূলক কম খরচে পেট্রোকেমিক্যাল পণ্য, ইউরিয়া সার এবং বিভিন্ন খাদ্যপণ্য আমদানির সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি বাংলাদেশের তৈরি পোশাক খাতের পণ্য ইরানের বাজারে আরও বেশি রপ্তানির সুযোগ নিয়েও গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্টদের মতে, সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ ও ইরানের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক যোগাযোগ আরও শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হবে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ
মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন