ফিলিস্তিনি চিকিৎসকের ছদ্মবেশে হাসপাতালে ঢুকে ৩ জনকে হত্যা

ফিলিস্তিনি চিকিৎসক ও সাধারণ মানুষের বেশে পশ্চিম তীরের জেনিন শহরে ১টি হাসপাতালে ঢুকে ৩ জনকে নির্মমভাবে হত্যা করেছে ইসরায়েলের বিশেষ বাহিনী। মঙ্গলবার (৩০ জানুয়ারি) এ ঘটনাটি ঘটে।
হাসপাতালের একজন চিকিৎসক জানান, নিহত ৩ জনের মধ্যে ১ জন কয়েক মাস আগে ইসরায়েলি অভিযানে আহত হয়েছিলেন। এই হাসপাতালে সে চিকিৎসা নিচ্ছিলেন।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া হাসপাতালের সিসিটিভির ফুটেজে দেখা যায়, ইসরায়েলি বাহিনীর প্রায় ১২ জন ছদ্মবেশ ধরে ইবনে সিনা হাসপাতালে ঢুকে পড়েছেন। সেখানে ৩ জন সাধারণ নারীর বেশে আর ২ জন ছিলেন চিকিৎসকের বেশে। তারা বন্দুক হাতে হাসপাতালের বারান্দা দিয়ে ছোটাছুটি করছেন।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানান, ইসরায়েলি সেনাবাহিনীদের এই অপরাধের জবাব দেওয়া হবে। তারা সেখানে ৩ ফিলিস্তিনি পুরুষকে নির্মমভাবে গুপ্তহত্যা করেছে।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, ফিলিস্তিনি চিকিৎসকের ছদ্মবেশে হাসপাতালে ঢুকে হত্যা করা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

