অন্বেষণ ডেস্ক :

সিরাজগঞ্জের তাড়াশে বাবা-মা ও মেয়েকে গলা কেটে হত্যা

বিশেষ সংবাদ

সিরাজগঞ্জের তাড়াশে মা-বাবা ও মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৭ জনুয়ারি) উপজেলার পৌর শহরের প্রাণকেন্দ্র বারোয়ারী বটতলা এলাকায় দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশ ধারণা করছে। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে পুলিশ নিহত বিকাশের ৩তলা বাড়ির ফ্লাট থেকে তিনটি মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

নিহতরা হলেন, তাড়াশ পৌর এলাকার কালিচরণ সরকারের ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)। নিহত বিকাশ সরকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তাড়াশ উপজেলা শাাখার কোষাধ্যক্ষ ও তাড়াশ গোপাল জিউ বিগ্রহের কোষাধ্যক্ষ ছিলেন।

- Advertisement -

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাশ সরকার গত শনিবার বিকেলে তাড়াশ পূজা উদযাপন কমিটির একটি সভা করতে দেশীগ্রাম যায়। ওই সময় তার একটি ফোন আসলে বিকাশ সরকার সভায় থেকে বাড়ি চলে আসে। এরপর থেকে বিকাশ সরকারের সাথে কোন যোগাযোগ হয়নি। পরে সোমবার (২৯ জানুয়ারি) রাত ১২টার দিকে বিকাশ সরকারের ভাগ্নে আমায় ফোন দিলে তার সাথে বাসায় গিয়ে তালা দেখার পর পুলিশকে সাথে নিয়ে তালা ভাঙ্গা হয়। পরে ভিতরে প্রবেশ করে দেখি বিকাশ সরকারের ক্ষত-বিক্ষত লাশ একটি রুমের মেঝেতে পড়ে আছে। পাশের রুমের তার স্ত্রী ও খাটের উপর মেয়ে তুষির লাশ পড়ে আছে। তিনজনকে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে

নিহত বিকাশের দুই বোন প্রমিলা ও আরতী জানান, হত্যার কারণ জানি না, তবে আমার ছোট বোনের এক মেয়েকে রাজশাহীর পুঠিয়াতে বিয়ে দেওয়া হয়েছে। তার স্বামী তাকে নির্যাতিন করে এ জন্য বিকাশ ভাগ্নির জন্য থানায় মামলা করেছে। ওই মামলায় বিকাশের ভাগ্নি জামাই কারগারে রয়েছে। এ ছাড়াও জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে স্বজনদের মধ্যে ঝামেলা রয়েছে। এসব কারণেই ভাই-ভাবি ও ভাতিজিকে হত্যা করা হতে পারে। পরিবারে সদস্যরা হত্যার রহস্য উদঘাটন হত্যাকারীদের আটক ও ফাঁসির দাবি জানান।

- Advertisement -

সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: সামিউল আলম বলেন, হত্যার কোন ক্লু এখনও পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, কোন লুট বা ডাকাতির উদ্দেশ্যে নয়, বড় ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে এ হত্যার ঘটনা ঘটানোর পর ফ্লাটের দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তিনি আরও বলেন, হত্যার কাজে ব্যবহৃত সকল আলামত সংগ্রহ করা হয়েছে। পুলিশের পাশাপাশি সিআইডি, র‌্যাব,ডিবি, ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করে আলামত যাচাই-বাছাইসহ হত্যার রহস্য উদঘাটন এবং হত্যাকারীদের শনাক্তের চেষ্টা করছে। আশা করছি দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে।

সিরাজগঞ্জের তাড়াশে বাবা-মা ও মেয়েকে গলা কেটে হত্যার বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনা এখনো কোন মামলা হয়নি।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে একটি পোল্ট্রি হ্যাচারিতে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি এবং পরবর্তীতে গভীর রাতে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১১...

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা। প্রতি বছরের ন্যায় জ্যৈষ্ঠের এই সময়ে...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন...

শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে একটি পোল্ট্রি হ্যাচারিতে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি এবং পরবর্তীতে গভীর রাতে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত...

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা।...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে সংসদের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই...

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার...