ভারতের কায়মুরে সড়ক দুর্ঘটনায় আঁচল তিওয়ারিসহ ৯ জনের মৃত্যু

ভারতের বিহারের কায়মুরে গাড়ি দুর্ঘটনায় ‘পঞ্চায়েত দুই’ খ্যাত অভিনেত্রী আঁচল তিওয়ারিসহ ৯ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় ভোজপুরি চলচ্চিত্রের ৪ উঠতি তারকাসহ ৯ জন মারা গেছেন। রবিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায়মোহনিয়া থানাধীন দেবকালী গ্রামের জিটি রোডে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভারতের বিহারের কায়মুরে একটি এসইউভি এবং মোটরবাইকেলের সঙ্গে সংঘর্ষে ভোজপুরি অভিনেত্রী আঁচল তিওয়ারিসহ ঘটনাস্থলেই ৮ জন প্রাণ হারান। সিমরান শ্রীবাস্তব নামে এক ভোজপুরি অভিনেত্রীও এ দুর্ঘটনায় মারা যান। দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে ট্রাক চালক পালিয়ে যায়। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

মোহনিয়ার ডিএসপি দিলীপ কুমার জানান, সোমবার (২৬ ফেব্রুয়ারি) নিহতদের মরদেহ শনাক্ত করা হয়েছে। যার মধ্যে রয়েছে ভোজপুরি শিল্পী বিমলেশ পান্ডে ওরফে ছোটু পান্ডে আঁচল তিওয়ারি, সিমরান শ্রীবাস্তব, প্রকাশ রাম, দধিবল সিং, অনু পান্ডে, শশী পান্ডে, সত্য প্রকাশ মিশ্র ও বাগিশ পান্ডে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

