মুখ্যমন্ত্রী হয়েই বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুতের ঘোষণা থালাপতি বিজয়ের

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই একাধিক জনকল্যাণমূলক সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া সি জোসেফ বিজয় (থালাপতি বিজয়)। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই সাধারণ মানুষের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বা ভর্তুকিতে বিদ্যুৎ সুবিধা দেওয়ার ঘোষণা দেন তিনি।
রোববার শপথ গ্রহণের পর তামিলাগা ভেট্টিরি কাঝাগাম (টিভিকে) প্রধান হিসেবে দায়িত্ব বুঝে নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ ফাইলে সই করেন বিজয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে মাদকের বিস্তার ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী গঠনের পরিকল্পনাও রয়েছে সরকারের।
শপথ অনুষ্ঠান শেষে বিশাল জনসমাগমের সামনে আবেগঘন বক্তব্য দেন বিজয়। বক্তব্যের শুরুতেই তিনি ব্যবহার করেন তার বহুল পরিচিত তামিল সম্বোধন, ‘এন নেঞ্জিল কুদিয়িরুক্কুম’, যার অর্থ ‘যারা আমার হৃদয়ে বাস করেন’। দীর্ঘদিন ধরে সিনেমায় ভক্তদের উদ্দেশে এই সম্বোধন ব্যবহার করলেও এবার রাজনৈতিক মঞ্চেও একই ভাষায় মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেন তিনি।
গত মাসের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল ১০৮টি আসনে জয় পায়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে কয়েকদিন ধরে জোর রাজনৈতিক তৎপরতা চলে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে একাধিক বৈঠক এবং সম্ভাব্য মিত্রদের সঙ্গে আলোচনা শেষে শেষ পর্যন্ত প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে সক্ষম হয় টিভিকে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

নেপালে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি

চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়

সৌদি আরবে বিমানবন্দরে হুতিদের হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

মোদির পতন দেখার অপেক্ষায় আছি, আসিফ নজরুল

দিল্লিতে বিক্ষোভে যোগ দেওয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করতে পারে না বাংলাদেশ: আইনমন্ত্রী

‘নোবেল শান্তি পুরস্কার আমারই পাওয়া উচিত’: দাবি ট্রাম্পের

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, সিদ্ধান্ত ইমরান খানের হাতে: ইউসুফজাই

