আইসিসির বর্ষসেরা নারী ‘ওয়ানডে দলে’ বাংলাদেশের নাহিদা

আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে দলে একমাত্র বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন নাহিদা আক্তার। গত বছর বল হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন বাঁহাতি এই স্পিনা বোলার। তারই পুরস্কার হিসেবে জায়গা পেলেন বর্ষসেরা ওয়ানডে দলে।
২০২৩ সালে ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছিলে নাহিদা। ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বল হাতে বিশেষ ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে সিরিজের ২য় ম্যাচে সুপার ওভারের দায়িত্ব দেওয়া হয় তাকে। তবে নাহিদা হতাশ করেননি দলকে। সুপার ওভারে ৫ বলে ৭ রান দিয়ে তুলে নিয়েছেন দুই উইকেট। তার এই অবদানে বাংলাদেশও সহজ এক জয় পায়। এছাড়াও প্রথম ও ৩য় ম্যাচে নেন ৩টি করে উইকেট।
বর্ষসেরা দলে অস্ট্রেলিয়া থেকে সবচেয়ে বেশি ৫ ক্রিকেটার সুযোগ পেয়েছেন। এছাড়া নিউজিল্যান্ডের দুই, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার একজন করে ক্রিকেটার আছেন এই দলে। আইসিসির বর্ষসেরা দল: চামারি আতাপাত্তু (অধিনায়ক), এলিসা পেরি, ফিবি লিচফিল্ড, অ্যামেলিয়া কের, ন্যাট সিভার-ব্রান্ট, বেথ মুনি, অ্যাশলি গার্ডনার, নাদিন ডি ক্লার্ক, অ্যানাবেল সাদারল্যান্ড, লিয়া তাহুহু, নাহিদা আক্তার।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

কারাগারে বন্দি কর্মকর্তাকে প্রেমিকাসহ হাসপাতালে পাওয়ায় চাঞ্চল্য

