ইসরায়েলের হামলায় নিহত ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান

ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। খবর: বিবিসি।
ইরানি সময় শুক্রবার (১৩ জুন) ভোর ৪টার দিকে তেহরানের আকাশে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইরান থেকে পাল্টা আক্রমণের শঙ্কায় ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এবং রেভ্যুলেশনারি গার্ড সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ বাগেরি নিহত হয়েছেন। ১৯৮০ সালে রেভ্যুলেশনারি গার্ডে যোগ দিয়ে তিনি দেশটির সবচেয়ে প্রভাবশালী সামরিক নেতায় পরিণত হন।
এছাড়া, ইসরায়েলি ড্রোন হামলায় ইসলামি রেভ্যুলেশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান কার্যালয়ও আঘাতপ্রাপ্ত হয়েছে। সেখানে নিহত হয়েছেন গার্ডের বর্তমান কমান্ডার হোসেইন সালামি। ইরান জানিয়েছে, শুক্রবার ভোরের এই হামলায় তিনিই ছিলেন সবচেয়ে জ্যেষ্ঠ নিহত কর্মকর্তা।
এ হামলায় আরও প্রাণ হারিয়েছেন ইরানের শীর্ষস্থানীয় দুই পরমাণু বিজ্ঞানী, ফেরেয়দুন আব্বাসি এবং মোহাম্মদ মেহেদী তেহরানচি। প্রথমজন ছিলেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থা (এইওআই)-এর সাবেক প্রধান, দ্বিতীয়জন ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রেসিডেন্ট।
তেহরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট সাময়িক স্থগিত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, আবাসিক এলাকাগুলোতেও হামলা হয়েছে। শিশুদের মৃত্যুর খবরও পাওয়া গেছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
