ক্রিকেটার শামিকে বিয়ের প্রস্তাব বাঙালি অভিনেত্রীর

ক্রিকেটার শামিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ। মোহাম্মদ শামি চলতি ওয়ানডে বিশ্বকাপে বোলিংয়ের জাদু দেখাচ্ছেন। এরই মধ্যে ১৬টি উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন মোহাম্মদ শামি। প্রতিযোগিতার মাঝেই বিয়ের প্রস্তাব পেলেন এই ভারতীর খেলোয়ার। ক্রিকেটার শামিকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন অভিনেত্রী পায়েল ঘোষ।
সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে মোহাম্মদ শামিকে বিয়ের প্রস্তাব পাঠিয়ে পায়েল লিখেছেন, শামি, তুমি নিজের ইংরেজিটা একটু শুধরে নাও। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। তবে মোহাম্মদ শামি পায়েলের প্রস্তাবের কোনও উত্তর দেননি। মোহাম্মদ শামি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন।
দল জিতলে মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আবার কখনো, উৎসব উদ্যাপনের ছবি পোস্ট করতে দেখা যায় শামিকে।
পায়েল টুইটারে পোষ্ট হতেই মানুষ তার ব্যাপারে খোঁজ-খবর নেওয়া শুরু করে দেয়। জানা গেছে, পায়েলের জন্ম কলকাতায় (১৯৯২ সালে)। পায়েল সেন্টপল্স মিশন স্কুল থেকে লেখাপড়া শেষ করে এবং স্কটিশ চার্চ কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে গ্র্যাজুয়েশন করেন।
পরবর্তীতে সে অভিনয়ের উদ্দেশে পাড়ি দেন মুম্বাইয়ে। সেখানে পরিচালক চন্দ্রশেখর ইয়েলেতির সঙ্গে পরিচয় হওয়ার পরে প্রায়াণামে ছবি অভিনয় করেন পায়েল। পরবর্তীতে পায়েল উসারাভেল্লি, বর্ষাধারে, প্যাটেল কি পঞ্জাবি শাদি, মিস্টার রাস্কেল ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন।
এদিকে, মোহাম্মদ শামি বিয়ে করেছেন হাসিন জাহানকে। যদিও এখন তাদের মধ্যে বিবাহবিচ্ছেদের মামলা চলছে। আরও জানাযায় তাদের একটি কন্যাসন্তানও রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্তে নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, ডুবতে দেখে চলে গেলেন প্রেমিকা

পেরুতে এখন ঘরে ঘরে ‘হলান্ড’!

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ, আজ রাতেই হামলার ঘোষণা ট্রাম্পের

খামেনির জানাজায় শরিক হলেন তিন ছেলে, অনুপস্থিত মোজতবা খামেনি

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

ভারতে ১৫টি মসজিদ সিলগালা করলো বিজেপি সরকার

