টাইগার পেসার মুস্তাফিজকে দলের নেওয়ার কারণ জানালো চেন্নাই

টাইগার পেসার মুস্তাফিজকে দলের নেওয়ার কারণ জানালো চেন্নাই সুপার কিংস। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশের একমাত্র খেলোয়াড় মুস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৭তম আসর মাঠে গড়াতে এখনও বাকী আছে প্রায় তিন মাস।
এবার মিনি নিলামে মুস্তাফিজকে দলে ভেড়ায় টুর্নামেন্টের অন্যতম সেরা দল চেন্নাই সুপার কিংস। বাংলাদেশি এই পেসারকে দলে নেওয়া তাদের পূর্বপরিকল্পিত ছিল বলে জানিয়েছেন চেন্নাইয়ের প্রধান নির্বাহী।
গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে চেন্নাইয়ের প্রধান নির্বাহী কেএস বিশ্বনাথনের কাছে নিলাম প্রসঙ্গে জানতে চাওয়া হয়। সেখানে টাইগার পেসার মুস্তাফিজের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি বলব যে যাদেরকে দলে নেওয়ার লক্ষ্য ছিল আমাদের, আমরা প্রায় সবাইকেই পেয়েছি। সত্যি বলতে, ড্যারিল মিচেলকে নিয়ে আমাদের পরিকল্পনা ছিল। আমাদের আরও মনে হয়েছে, মাঠের দুই পাশের সীমানা বিবেচনায় নিয়ে চিপকের উইকেটে মুস্তাফিজ ভালো একটি পছন্দ হতে পারে।
এবারের নিলাম খুব ভালো কেটেছে উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের ভাবনায় এসব ছিল, কিন্তু আমরা নিশ্চিত ছিলাম না যে আমাদের পছন্দের খেলোয়াড়দের পাব কিনা। সৌভাগ্যবশত, এবারের নিলাম ভালো কেটেছে আমাদের দলের জন্য।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

কারাগারে বন্দি কর্মকর্তাকে প্রেমিকাসহ হাসপাতালে পাওয়ায় চাঞ্চল্য

