পাকিস্তানের বিপক্ষে বিদায়ী টেস্ট সিরিজ খেলতে নেমেই ওয়ার্নারের সেঞ্চুরি

পাকিস্তানের বিপক্ষে বিদায়ী টেস্ট সিরিজ খেলতে নেমেই ডেভিড ওয়ার্নার সেঞ্চুরি করেছেন। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা আগেই দিয়েছিলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।
৩৭ বছর বয়সী অজি এই ক্রিকেটারের বিদায়টা স্মরণীয় করে রাখতে চায় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। আজ ৩ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পার্থে ব্যাট করতে নেমে দারুণ ছন্দে আছেন অজি তারকা ওয়ার্নার। ১২৬ বলে ১৪ চার ও ১ ছয় মারে একশত রানের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি।
এক দশকেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম ভরসা ডেভিড ওয়ার্নার। কিন্তু টেস্টে তার সাম্প্রতিক বাজে ফর্ম সমালোচনার জন্ম দেয়। ২০২১ সালের জানুয়ারি থেকে টেস্টে মাত্র একটি সেঞ্চুরি করেছিলেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। উসমান খাজাকে নিয়ে উদ্বোধনী জুটিতে শতোর্ধ্ব রান তোলেন অজি ওপেনার ওয়ার্নার। শাহিন আফ্রিদির শিকার হওয়ার আগে খাজা করেন ৯৮ বলে ৪১ রান। এরপর তিনে ব্যাট করতে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি অজি ব্যাটার মারনাস লাবুশানে। ২৫ বলে ১৬ রান আসে তার ব্যাট থেকে। দুই উইকেট হারিয়ে ফেললেও একপ্রান্তে অটল ছিলেন ওয়ার্নার।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়লো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্তে নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, ডুবতে দেখে চলে গেলেন প্রেমিকা

পেরুতে এখন ঘরে ঘরে ‘হলান্ড’!

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ, আজ রাতেই হামলার ঘোষণা ট্রাম্পের

খামেনির জানাজায় শরিক হলেন তিন ছেলে, অনুপস্থিত মোজতবা খামেনি

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

