মার্টিনেজের অ্যাস্টন ভিলার কাছে হেরে গেল ম্যানসিটি

মার্টিনেজের অ্যাস্টন ভিলার কাছে হেরে গেল ম্যানসিটি। গতিময় ফুটবল খেলে ম্যান সিটির বিপক্ষে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে মার্টিনেজের অ্যাস্টন ভিলা। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটিকে ১-০ গোলে হারিয়েছে।
দ্বিতীয়ার্ধে ৭৪ মিনিটে ম্যাচের ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন অ্যাস্টন ভিলার লেওন বেইলি। এতে ঘরের মাঠে এই লিগে ১৪ ম্যাচ জিতল ভিলা।
ভিলা পার্কে ভালোই দাপট ছিল স্বাগতিকদেরই। ম্যানচেস্টার সিটি সেরকম প্রতিরোধ গড়তে পারেনি। বলতে গেলে, চেনাই যায়নি সেই গতিময় ফুটবলার আর্লিং হালান্ডকে। এতে প্রিমিয়ার লিগে টানা ম্যাচ জয়হীন থাকল পেপ গার্দিওলার দল সিটি।
শেষ চার ম্যাচে ড্র তিনটি এবং হার একটি। ১৫ ম্যাচে ২ ড্র ও ১০ জয়ে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা। আর চারে নেমে গেছে শিরোপাধারীরা। ১৫ ম্যাচে ৯ জয় ও ৩ ড্রয়ে ৩০ পয়েন্ট ম্যানসিটির । এতে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ছয় পয়েন্টের ব্যবধান দাঁড়াল সিটির। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শির্ষে রয়েছে আর্সেনাল।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

কারাগারে বন্দি কর্মকর্তাকে প্রেমিকাসহ হাসপাতালে পাওয়ায় চাঞ্চল্য

