শেখ হাসিনার ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা বর্তমানে ভারতের দিল্লিতে অবস্থান করছেন। এরপর তিনি কোন দেশে যাবেন, তা এখনো জানা যায়নি। এরই মধ্যে শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (০৬ আগস্ট) এ তথ্য জানা গেছে।
এদিকে মঙ্গলবার সকালে পার্লামেন্টে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক করেছে ভারত। এই বৈঠকে সভাপতিত্ব করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানেই শেখ হাসিনাকে সময় দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বৈঠকে ভারতীয় সব দলের নেতাদের জয়শঙ্কর জানিয়েছেন, শেখ হাসিনা এখন মানসিকভাবে বিপর্যস্ত। তাই তাকে ধাতস্থ হতে সময় দিয়েছে ভারত সরকার। আপাতত ভারত শেখ হাসিনাকে কিছুদিন সময় দিতে চায়।

তার ভবিষ্যৎ পরিকল্পনা কী, সে বিষয়ে তিনি ভারত সরকারকে জানাবেন। সেই চিন্তা-ভাবনার জন্য কিছুটা সময় নিচ্ছেন শেখ হাসিনা। তার পরিকল্পনা জানার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে ভারতের নয়াদিল্লি।
প্রসঙ্গত, এর আগে সোমবার (০৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে গিয়ে অবস্থান নেন শেখ হাসিনা। তিনি যুক্তরাষ্ট্রের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। তবে এখনও মার্কিন সরকার তার আবেদন মঞ্জুর করেনি। তাই যুক্তরাষ্ট্র আশ্রয় না দেয়া পর্যন্ত শেখ হাসিনা ভারতেই থাকবেন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন জার্মান কোচ নাগেলসমান

দীপেন দেওয়ান স্বেচ্ছায় পদত্যাগ করেননি, মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে: দাবি সর্ব মিত্র চাকমার

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো কঠিন: মির্জা ফখরুল

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান

অনুপস্থিতি মানেই নীরবতা নয়: দেশে ফেরা নিয়ে যা বললেন শেখ হাসিনা

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্তে নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, ডুবতে দেখে চলে গেলেন প্রেমিকা

পেরুতে এখন ঘরে ঘরে ‘হলান্ড’!

