সনাতনী ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

সনাতনী ধর্মাবলম্বীদের ওপর হামলা, মন্দির ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে এবং ম্যানহাটনের টাইমস স্কয়ারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দেশটির স্থানীয় সময় শুক্রবার (০৯ আগস্ট) বিকালে এই বিক্ষোভে সনাতনী ধর্মাবলম্বীদের লোকজন ছাড়াও বিভিন্ন দল, জাতি-ধর্ম নির্বিশেষে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
এরপর বিকাল ৩টায় জাতিসংঘ সদর দপ্তরের সামনে ৪৭ স্ট্রিটে দাগ হ্যামারশেল্ড পার্কে অনুষ্ঠিত সমাবেশ থেকে অবিলম্বে সনাতনী ধর্মাবলম্বীদের ওপর হামলা বন্ধ এবং জড়িত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

ইউনাইটেড হিন্দুজ অব (ইউএসএ) আয়োজিত এই বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান ডা. প্রভাত দাস, সভাপতি ভজন সরকার, শীতাংশু গুহ ও ডা. দিলীপ নাথ প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন সংগঠনটির সাধারণ-সম্পাদক রাম দাস ঘরানা।
বিক্ষোভ সমাবেশ শেষে যুক্তরাষ্ট্রের জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করা হয়।
সমাবেশ শেষে একটি র্যালি বের করা হয়, যা নিউইয়র্কের টাইমস স্কয়ারে গিয়ে আরেকটি সমাবেশের সঙ্গে যোগ দেয়। সেখানে বিভিন্ন স্লোগানের মাধ্যমে সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

