অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

বগুড়ার ধুনটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

বগুড়ার ধুনটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে জাবেদ মোল্লা (৫০) নামের এক ব্যক্তির সম্পূর্ণ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৯ মার্চ) রাত ২ টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর গ্রামের মৃত খোদাবক্স মোল্লা ছেলে জাবেদ মোল্লার বাড়িতে সোমবার রাত অনুমান ২ টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিস টিমকে খবর দেন।

Sponsored Link

পরে ফায়ার সার্ভিস টিম পৌছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে আগুনের তীব্রতায় ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, ধান-চালসহ নগদ অর্থ পুড়ে যায়।এঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে গ্রামবাসী দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানান। বর্তমানে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে পরিবারসহ জাবেদ মোল্লা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন এবং তারা সকলের সহযোগিতা কামনা করেছে

ক্ষতিগ্রস্ত জাবেদ মোল্লা জানান, সোমবার মেয়ে জামাই বিদেশ থেকে দেশে ফেরায় রাত ১০ টার দিকে তাকে আনতে পরিবারের সবাই ঢাকা এয়ারপোর্টে যায়। পরে মধ্য রাতে জানতে পারি বাড়িতে আগুন লেগেছে। তাৎক্ষণিক ফিরে এসে দেখি পুরো বাড়ি পুড়ে গেছে। মেয়ে জামাইয়ের বিদেশ থেকে পাঠানো টাকা ঘরেই রক্ষিত ছিল। সেই টাকা, আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল, গোয়াল ঘরে থাকা আমার জীবিকা নির্বাহের একমাত্র সম্বল ব্যাটারী চালিত অটোরিকশাসহ যাবতীয় পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

Sponsored Link

ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম বলেন, আগুন লাগার সংবাদ পাওয়া পর ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link