আবারও ২ দিনের সর্বাত্মক অবরোধ ঘোষণা বিএনপি’র

আবারও ২ দিনের সর্বাত্মক অবরোধ ঘোষণা দিয়েছে বিএনপি। সরকারের পদত্যাগের জন্য বিভিন্ন দাবিতে ঘোষণা দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। একদিন বিরতি দিয়ে বুধবার ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা দেশব্যাপী অবরোধ কর্মসূচি ডেকেছে তারা।
সোমবার (০৬ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা করেন। সোমবার (০৬ নভেম্বর) দুপুরে এলডিপির পক্ষ থেকেও অবরোধ কর্মসূচির ঘোষণা করা হয়েছে।
গত শনিবার (২৮ অক্টোবর) রাজনৈতিক সংঘাতের পর বিএনপি ও সমমনা দলগুলো তৃতীয় বারের মতো আবারও ২ দিনের অবরোধের কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী অভিযোগ করেন, নারী নেতাকর্মীরাও গ্রেফতার থেকে রেহাই পাচ্ছেন না। নারীদেরকে পুরুষ পুলিশ সদস্যরা গ্রেফতার করছেন, যা কোনো আইনে নেই। আবারও র্যাবকে বিরোধী দল দমনে নামানো হয়েছে। এখন বাড়িতে বাড়িতে গ্রেফতার অভিযান চলছে ।
বিএনপির এই নেতা আরও জানান, ক্ষমতাসীনরা বাসে আগুন দিয়ে বিরোধীদের উপর দায় চাপায়। বাসে আগুন দিয়ে ধরা পড়ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, যা ইতোমধ্যে প্রমানিত।
গ্রেফতারের তথ্য তুলে ধরে রিজভী বলেন, রবিবার (০৫ নভেম্বর) রাত থেকে সোমবার (০৬ নভেম্বর) দুপুর পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২৭৫’র বেশি বিএনপির নেতাকর্মীকে। এ পর্যন্ত মামলা হয়েছে ১০টি, আসামী ৯৯৫ জনের অধিক নেতাকর্মী।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

