রাষ্ট্রদ্রোহের মামলায় খালাস পেলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাষ্ট্রদ্রোহের একটি মামলায় খালাস দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পরিদর্শক মো: শাহ আলম।
বুধবার (২১ আগস্ট) বিকেলে নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: নোমান মহি উদ্দিন এই আদেশ দেন।
মো: শাহ আলম বলেন, এই মামলায় তারেক রহমানের নামে পাঠানো গ্রেপ্তারি পরোয়ানা ফেরত পাঠাতে নোয়াখালীর চরজব্বর থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক।
এর আগে, রবিবার (১৮ আগস্ট) দুপুরে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মিথ্যা মামলা প্রত্যাহার করতে মামলার বাদী অ্যাডভোকেট ওমর ফারুকের বিরুদ্ধে জুতা ও ঝাড়ু মিছিল করেছেন সূবর্ণচর ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা। এসময় ইউনিয়ন পরিষদ থেকে ওই চেয়ারম্যানকে বহিষ্কারসহ তাকে আইনের আওতায় আনার দাবিও জানান তারা।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত জেলা জজ আদালতের পিপি দেবব্রত চক্রবর্তী। তারেক রহমানের পক্ষে ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট (এবিএম) জাকারিয়া ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে: এ্যানি

প্রাথমিক শিক্ষক নিয়োগে সরকার প্রহসনের নজির স্থাপন করেছে: নাহিদ ইসলাম

ছাত্রলীগের বর্তমান ও সাবেক কারও চাকরি হবে না: ছাত্রদল নেতা হামিম

আলো-বাতাসহীন সেলে রেখে রিমান্ডে নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিনের

ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

আগামীর লংমার্চ ঢাকার দিকে, প্রস্তুত থাকবেন: জামায়াত আমির

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসার সুযোগ পাচ্ছে: এ্যানি

তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ ইসলাম

