জুলাই-আগস্টে নেতাকর্মীদের ওপর হামলার তথ্য সংগ্রহ করছে আ. লীগ
জুলাই-আগস্টে দলীয় নেতাকর্মীদের ওপর সহিংসতার তথ্য সংগ্রহ করছে আওয়ামী লীগ। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর সারা দেশে আ. লীগের দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আ. লীগের হিসাবে এসব সহিংসতায় দলের শতাধিক নেতাকর্মী প্রাণ হারিয়েছেন।
গত জুলাই-আগস্টে সহিংসতা, থানা ও সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ভিডিও, ছবি ও সংবাদের লিংক কিংবা ফেসবুক-ইউটিউবের প্রতিবেদনসহ সকল তথ্য ইমেইলে সংগ্রহ করছে এ দলটি।
শুক্রবার (৩০ আগস্ট) আ. লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এসব তথ্য ইমেইলে পাঠাতে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও তৃণমূলের কর্মী এবং সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এতে জানানো হয়, গত ০১ আগস্ট থেকে (বা জুলাই মাসেও) এখন পর্যন্ত দেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন এবং সিটি করপোরেশন ও পৌরসভার বিভিন্ন স্থানে আ. লীগের অফিস ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট, আ. লীগের নেতাকর্মী ও সমর্থকদের হত্যা, তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট এবং বিভিন্ন সরকারি স্থাপনা, থানায় হামলা-ভাংচুর এবং অগ্নিসংযোগের ভিডিও, ছবি, নিউজ লিংক কিংবা ফেসবুক-ইউটিউবে প্রতিবেদনের যত তথ্য আছে সব ই-মেইল করুন। ই-মেইল ঠিকানা: [email protected] ও [email protected]।
ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, বর্তমান অরাজক পরিস্থিতিতে তথ্যদাতার পরিচয় বা তথ্যের রেফারেন্স গোপন রাখা হবে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
দেশের এক ইঞ্চি জায়গার ওপরও কাউকে পা রাখতে দেওয়া হবে না: জামায়াত আমির
জুলাইকে প্রশ্নবিদ্ধ করা শেখ হাসিনার অপরাধের শামিল, মন্তব্য রাশেদ খাঁনের
তিনি হাল জামানার মুফতি, ফতোয়া তার কাছেই নেব: স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত এমপি
দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি কর্মীর
মমতাকে সরিয়ে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়
মুচলেকায় মুক্তি পেলেন এমপিপুত্র খাইরুল ইসলাম সজীব
আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে: খুলনায় জামায়াত আমির
হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী
ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন