জীবন বিসর্জন দিলেও মা-বোনদের ইজ্জত ক্ষুণ্ণ হতে দেব না: জামায়াত আমির

বিশেষ সংবাদ

দেশের মানুষের অধিকার ও নারীদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে নিজের জীবন দিতেও পিছপা হবেন না—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতা চায় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়; চায় দেশের ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত করতে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আর সি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের রাজনীতির অন্যতম অঙ্গীকার হলো মা ও বোনদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা। এ ক্ষেত্রে কোনো আপস করা হবে না বলেও তিনি জানান। তার ভাষায়, “প্রয়োজনে জীবন দেব, তবু দেশের মা-বোনদের ইজ্জত ক্ষুণ্ণ হতে দেব না।”

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গত ৫ আগস্টের আগে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের যে সংস্কৃতি গড়ে উঠেছিল, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে তার চিরতরে অবসান ঘটানো হবে। তিনি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে নির্মম হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে বলেন, ভবিষ্যতে যেন এমন কোনো ঘটনা না ঘটে, সে জন্য তারা দৃঢ় অবস্থানে থাকবে।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বিগত সরকারগুলোর শাসনামলে দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। জামায়াত জনগণের রায়ে রাষ্ট্রক্ষমতায় গেলে সেই অর্থ উদ্ধারে উদ্যোগ নেওয়া হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্নীতির প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

দলের অতীত পরিস্থিতির কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, একসময় দল নিষিদ্ধ করা হয়েছে, নিবন্ধন বাতিল করা হয়েছে এবং হাজার হাজার নেতাকর্মীকে কারাবরণ ও নির্যাতনের শিকার হতে হয়েছে। এরপরও জামায়াত মানুষের কল্যাণের রাজনীতি থেকে সরে আসেনি বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পটপরিবর্তনের পর জামায়াত কোনো প্রতিশোধমূলক কর্মকাণ্ডে যায়নি। বরং মানুষের জানমাল রক্ষায় পাহারাদারের ভূমিকা পালন করেছে। আসন্ন নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি প্রথম ধাপে গণভোট এবং পরবর্তীতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সুযোগ দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, জামায়াত শাসিত বাংলাদেশে রাষ্ট্রপতি থেকে শুরু করে সাধারণ নাগরিক—সবার জন্য আইন ও বিচারের মানদণ্ড হবে এক ও অভিন্ন। কোনো পরিবার বা দলের স্বার্থ নয়, বরং সাধারণ মানুষের কল্যাণেই রাষ্ট্র পরিচালিত হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে চান যেখানে যোগ্যতার ভিত্তিতে সবাই দেশ গড়ার সুযোগ পাবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে কোনো বৈষম্য থাকবে না। দেশবাসীর উদ্দেশে তার আহ্বান—লুটেরাদের নয়, আমানতদারদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দিতে হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...